শুধুমাত্র অস্ট্রেলিয়ানরাই গর্ব করতে পারে যে তারা পাখির সাথে যুদ্ধ করেছে। হ্যাঁ, ১৯৩২ সালে পশ্চিম অস্ট্রেলিয়ার ক্যাম্পিয়ন অঞ্চলের প্রায় ২০,০০০ উঁট পাখির বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী যুদ্ধ ঘোষণা করেন। কারণ, এ অঞ্চলের কৃষকদের অভিযোগ তারা উঁট পাখিদের অত্যাচারে অতিষ্ঠ - তারা কৃষকের ফসল নষ্ট করে ফেলছে।
রয়্যাল অস্ট্রেলিয়ান আর্টিলারি বিভাগের মেজর জিপিডব্লিউ মেরেডিথ (Major GPW Meredith), তার সঙ্গীয় দুজন সৈন্য, দুটি লুইস বন্দুক এবং ১০,০০০ রাউন্ড গুলি নিয়ে ঝাঁপিয়ে পড়েন দুষ্ট উঁট পাখিদের একটা উচিত শিক্ষা দেয়ার জন্য।
প্রথমে উঁট পাখি গুলোকে একটা সুবিধাজনক জায়গায় জড়ো করতে হবে। তারপর এক এক করে গুলি করে মারতে হবে। এভাবেই মেজর জিপিডব্লিউ মেরেডিথ রণকৌশল ঠিক করেন। কিন্তু তার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছিল।
শুরু হল যুদ্ধ। কিন্তু একি! উঁট পাখি গুলো যেন গেরিলা ট্রেনিং প্রাপ্ত। সৈন্যরা বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পরা মাত্রা উঁট পাখি গুলো ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পরল। সৈন্যরা তাদেরকে এক জায়গায় জড়ো করার জন্য দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠল।
এরপর এক সময় উঁট পাখি গুলো স্থির হয়ে দাঁড়াল। তখন গুলি চালানো হল। কিন্তু দেখা গেল, গুলি খেয়েও উঁট পাখি গুলো যেন হজম করে ফেলছে! এ ব্যাপারে মেজর মেরেডিথ বলেন, "এ পাখি গুলোর মত গুলি সহ্য করার ক্ষমতা থাকলে এক ডিভিশন সৈন্য নিয়ে পৃথিবীর যে কোন সেনাবাহিনীকে হারিয়ে দেয়া যায়। কামানের গুলিও তাদের কিছুই করতে পারবে না। "
যাই হোক, ক্লান্ত-শ্রান্ত হয়ে এক সময় মেজর মেরেডিথ রণে ভঙ্গ দেন। সৌভাগ্যবশত, তার সঙ্গীয় সৈন্যদের নিয়ে অক্ষত অবস্থায় ফিরে আসেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন