সৈয়দ মুজতবা আলী দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন ডায়মন্ড বলপেন আছে?
বিক্রেতা মুখের উপর বলে দিল, "নেই।"
তিনি মন খারাপ করে চলে যাচ্ছিলেন। কী মনে করে আবার ফিরলেন। তারপর জিজ্ঞেস করলেন, ''অন্য কোন কোম্পানীর বলপেন আছে?''
বিক্রেতা বললো আছে। পাওয়ার, পার্কার, সুলেখা, ব্রাইট, ইত্যাদি।
এবার সেলসম্যানশীপ কী সৈয়দ মুজতবা আলী তাকে বুঝালেন। যখন তিনি ডায়মন্ড বলপেন আছে কিনা তা জিজ্ঞেস করলেন তখন তাদের বলা উচিৎ ছিল যে নেই তবে পাওয়ার, পার্কার, সুলেখা, ব্রাইট, ইত্যাদি আছে।
ক্রেতাকে বিকল্প না দেখিয়ে বিদায় করাটা ঠিক না।
বিক্রেতা লজ্জিত হলো কিন্তু তার একটা শিক্ষা হলো।
কিছুক্ষণ পর সাহিত্যিক অন্নদাশঙ্কর রায় এসেছেন। জিজ্ঞেস করলেন, টয়লেট পেপার আছে মশাই?
সৈয়দ মুজতবা আলীর প্রদত্ত শিক্ষা স্মরণ করে বিক্রেতা উত্তর দিলেন, টয়লেট পেপার একটু আগে শেষ হয়ে গেছে। তবে শিরিষ কাগজ আছে। দেবো?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন