Bangla Jokes No. 10144: কোটিপতির ঋন গ্রহণ

একজন কোটিপতি ব্যবসায়ী ব্যাংকে গিয়ে তার মার্সিডিজ বেঞ্জ গাড়িটা বন্ধক রেখে মাত্র দশ হাজার টাকা লোন চাইলেন।  এতে সেই ব্যাংকের ম্যানেজার অবাক হয়ে গেলেন - কিছুই বুঝতে পারলেন না।

Funny emoji to better entertain the readers of this Bangla Joke
যাই হোক তিনি লোন দিয়ে দিলেন।  ধনী ব্যবসায়ী তার লোনের ১০ হাজার টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে চলে গেলেন।
 
তারপর প্রায় একমাস পর ফিরে এসে সুদ সহ লোন পরিশোধ করলেন।  গাড়িটি ছাড়িয়ে নিয়ে চলে যাবেন এই সময় ম্যানেজার তাকে জিজ্ঞেস করলেন, এত দামি একটা গাড়ি বন্ধক মাত্র ১০ হাজার টাকা লোন নেয়ার মানে কি? আপনার নিকট তো ১০ হাজার টাকা কোন ব্যাপারই না। "

তখন ধনী ব্যবসায়ী উত্তর দিলেন, "আমার এই দামী গাড়িটি কোন গ্যারেজে রাখলে এই ১ মাস সময়ের জন্য এর ১০ গুন টাকা ভাড়া গুণতে হত। "

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন