Bangla Jokes No. 10160: গাধা কথা বলে

Gopal Var | Bangla Jokes | Bangla Koutuk | Bangla Funny Jokes | BD Jokes | Jokes Bangla 

একদিন গোপাল ভাঁড় রাজার দরবারে একটি গাধা নিয়ে হাজির হয়ে বলল, 'মহারাজ, আমার এ গাধাটা বিক্রি করতে এসেছি আপনার নিকটে। '

Funny emoji to better entertain the readers of this Bangla Joke
মহারাজঃ তো দাম কত তোমার এই গাধার?

গোপাল ভাঁড়ঃ আজ্ঞে, মাত্র ২৫ হাজার স্বর্ণমুদ্রা।

মহারাজঃ বল কি গোপাল; সামান্য একটা গাধার মুল্য ২৫ হাজার স্বর্ণমুদ্রা?

গোপাল ভাঁড়ঃ জ্বি, মহারাজ।  এই গাধা সেই গাধা নয়।  এ গাধা রীতিমত কথা বলতে পারে।

মহারাজঃ তো গোপাল শুনি তোমার গাধা কেমন করে কথা বলে।

গোপাল ভাঁড় তখন মুখে বলল, 'এ গাধা বল, এপ্রিল মাসের পর কোন মাস?' এক সাথে সে গাঘাটার পিঠে একটা সুঁই দিয়ে দিল এক ঘাই।  ফলে গাধাটা যন্ত্রনায় 'মে এ এ এ এ এ এ' করে চিৎকার করে উঠল।

মহারাজ এটা শুনেই থ বনে গেল।  তারপর সামলে নিয়ে বলল, 'আর কী কথা বলতে পারে তোমার গাধা?'

গোপাল ভাঁড়ঃ মহারাজ, এখন পর্যন্ত গাধাটাকে এইটুকুই কথা শিখাতে পেরেছি।  তবে ভবিষ্যতে সে মানুষের মত সব কথা বলতে পারবে।

মহারাজঃ কতদিন লাগতে পারে?

গোপাল ভাঁড়ঃ আজ্ঞে, মাত্র ২৫ বছর।

মহারাজঃ কিন্তু ততোদিনে যদি কথা শিখতে না পারে তাহলে কিন্তু তোমার গর্দান যাবে।

গোপাল ভাঁড়ঃ আজ্ঞে মহারাজ, আপনার কথা শিরোধার্য।

এভাবে গোপাল ভাঁড় মহারাজকে ঠগিয়ে ২৫ হাজার স্বর্ণমুদ্রা নিয়ে মনের আনন্দে গুনগুন করে গান করতে করতে বাড়ি ফিরল।  তার স্ত্রী সব শুনে বলল, 'তুমি কাজটা ঠিক করনি।  ২৫ বছর যখন মহারাজ দেখবেন গাধাটা কিছুই বলতে পারছে না তখন কি হবে?'

তখন গোপাল ভাঁড় বলল, 'তুমি কি মনে কর ২৫ বছর পর গাধাটা, আমি আর মহারাজ তিন জনই বেঁচে থাকবো? এই ২৫ বছরে যে কেউ একজন মরলেই তো মামলা খতম। '

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন