Bangla Jokes No. 10162: গাধার হাসি-গাধার কান্না

Bangla Jokes | Bangla Koutuk | Bangla Funny Jokes | BD Jokes | Jokes Bangla 

এক ভবঘুরে ঘুরতে ঘুরতে এক সরাইখানায় হাজির হল। প্রবেশদ্বারের পাশে দেখতে পেল একটি কৌটা রাখা আছে আর পাশেই একটি বোর্ডে লেখা আছে, "সরাইখানার আস্তাবলে একটি গাধা বাঁধা আছে। গাধাটিকে এখন পর্যন্ত কেউ হাসাতে পারেনি। এই কৌটায় এক স্বর্ণমুদ্রা ফেলে আপনিও চেষ্টা করতে পারেন। না পারলে, কিছুই ফেরত পাবেন না; আর পারলে কৌটার সব টাকাই আপনার হয়ে যাবে। "

ভবঘুরে মানুষটা যেমন রসিক তেমন একরোখা। এককথায় পোড় খাওয়া মানুষ। সে কৌটায় একটা স্বর্ণমুদ্রা ফেলে সরাইখানার পিছনের দিকে যেদিকে আস্তাবল আছে সেদিকে চলে গেল। একটু পরেই উপস্থিত সকলেই আশ্চর্য হয়ে গাধাটার হাসি শুনতে পেল।

Funny emoji to better entertain the readers of this Bangla Jokeলোকটি নিরবে ফিরে এসেই কৌটার সব স্বর্ণ মুদ্রা নিয়ে চলে গেল। তার কাজ কারবার দেখে সবাই হা হয়ে গেল।

অনেক দিন পর সেই ভবঘুরে ঘুরতে ঘুরতে আবার সেই একই সরাইখানায় হাজির হল। এবারও দেখতে পেল প্রবেশদ্বারের পাশে একটি কৌটা রাখা আছে আর পাশেই একটি বোর্ডে লেখা আছে, "আস্তাবলের পিছনে একটি গাধা বাঁধা আছে। এক বছর আগে এক লোক গাধাটিকে হাসিয়ে গেছিল। সেই থেকে সে হেসেই চলেছে। এবার তাকে কাঁদাতে হবে। এই কৌটায় এক স্বর্ণমুদ্রা ফেলে আপনিও চেষ্টা করতে পারেন। না পারলে কিছুই ফেরত পাবেন না; আর পারলে কৌটার সব টাকাই আপনার হয়ে যাবে। "

সে এবারও সবার সামনে কৌটায় একটা স্বর্ণমুদ্রা ফেলে সরাইখানার পিছনে চলে গেল। একটু পরেই উপস্থিত সকলেই আশ্চর্য হয়ে গাধাটার করুন সুরে কান্না শুনতে পেল।

এবার সে নিরবে ফিরে এসেই কৌটার সব স্বর্ণ মুদ্রা নিয়ে চলে যেতে চাইল। কিন্তু উপস্থিত সবাই তাকে ঘিরে ধরে জানতে চাইলো, আগের বার গাধাটিকে কিভাবে সে হাসিয়ে ছিল। তখন সে বলল, 'আমি আগেরবার গাধাটার কানের কাছে মুখ নিয়ে বলেছিলাম: আমি কিন্তু হাতুড়ি দিয়ে অন্ডকোষ পিটিয়ে গাধা প্যারাই করতে পারি। এটা শুনেই গাধাটা হাসতে শুরু করে।

তখন সবাই জিজ্ঞেস করল, 'আর এবার কিভাবে কাঁদালেন?'

সে বলল, 'এবার সত্যি সত্যি হাতুড়ি দিয়ে অন্ডকোষ পিটিয়ে গাধাটাকে প্যারাই করে কাঁদালাম।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন