Bangla Jokes No. 10164: খালেদা জিয়ার ভুল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাতক্ষিরা জেলার তালা থানায় গিয়েছিলেন একটি স্কুল উদ্বোধন করতে।

এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবী ছিল তালা থানার উপর দিয়ে বয়ে চলা কপোতাক্ষ নদের উপর একটি সেতু বানিয়ে দিতে হবে।

Funny emoji to better entertain the readers of this Bangla Joke
এলাকাবাসী তার নিকট দাবী জানান যেন আজকের জনসভায় বক্তৃতা দেয়ার সময় তিনি ব্রিজ বানানোর ঘোষণা দেন।

পরে জনসভায় বক্তৃতা দেয়ার সময় বেগম খালেদা জিয়া মুখ ফসকে বলে ফেলেন, 'আমি এই ব্রিজের উপর একটি নদি বানিয়ে দিব।' তখন উপস্থিত জনতা হেসে উঠেন।

পরমুহুর্তে তিনি তার ভুল বুঝতে পেরে নিজের ভুল শুধরে দেন। পরে অবশ্য তিনি সেখানে সত্যিই সরকারী উদ্যোগে একটি ব্রিজ বানিয়ে দিয়েছিলেন।

এই কৌতুকটি পাঠিয়েছেন আব্দুর রাকিব, তালা, সাতক্ষিরা থেকে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন