Bangla Jokes | Bangla Koutuk | Quick Jokes | Bangla Funny Jokes | BD Jokes | Jokes Bangla
চুটকি নং- ৩৮প্রশ্নঃ মেয়েরা কেমন স্বামী চাই?
উত্তরঃ যে পুরুষ অনেক টাকা আয় করার মত চালাক হবে কিন্তু সব টাকা আমার কাছে জমার রাখার মত বোকা হবে।
চুটকি নং- ৩৯
মক্কেলঃ কাঠগড়ায় দাঁড়িয়ে জবানবন্দি দেয়ার সময় আমি কি আমার সবকিছু খুলে বলব?
উকিলঃ (রেগে গিয়ে) না, শুধু লুঙ্গি খুললেই হবে।
চুটকি নং- ৪০
ফাঁসি দেয়ার আগে আসামীকে জিজ্ঞেস করা হল তার কী খেতে ইচ্ছা করছে?
সে বলল, 'ডাব।'
তাকে ডাব দেয়া হল। সে ডাব খেলো তারপর ডাবের খোলটা বিচারকের মাথায় সজোরে আঘাত করে মেরে ফেললো।
চুটকি নং- ৪১
ডাক্তারঃ অপারেশনের আগে আপনার হাতে লোকাল এনেস্থেশিয়া দেয়া হবে। একটুও ব্যাথা পাবেন না।
রোগীঃ আমার টাকার অভাব নেই। আপনি লোকালের বদলে ফরেইন এনেস্থেশিয়া দিন।
চুটকি নং- ৪২
রোগীঃ ডাক্তার সাহেব, আপনাদের এখানে এত সুন্দর একজন নার্স আছে যার হাতের ছোঁয়াতেই আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে।
ডাক্তারঃ হ্যাঁ, আমি জানি। আমি ওয়ার্ডের শেষ প্রান্ত থেকে তার থাপ্পড়ের আওয়াজ পরিস্কার শুনতে পেয়েছি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন