Bangla Jokes No. 10176: কম্যুনিস্টরা যদি ফিরে আসে

লিওনিদ ইলিচ ব্রেজনেভ (Leonid Ilyich Brezhnev) ১৯৬৪-১৯৮২ পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন।  

ব্রেজনেভ তার মাকে বোঝাতে চেষ্টা করছিলেন কোথা হতে কোথায় উঠেছেন তিনি; জীবনে কতটা উন্নতি করেছেন। মাকে তিনি নিজের এপার্টমেন্ট দেখালেন। সে এক বিশাল ব্যাপার। বিদেশী ফার্নিচার, ডিশওয়াশার, ফ্রিজার, রঙিন টেলিভিশন, দামী কার্পেট, সোফা, চাকর-বাকর সবকিছু। মা কিন্তু ভাল-মন্দ কিছুই বললেন না। 
This smiling face is used to better entertain the readers of this Bangla Joke.

ব্রেজনেভ এবার ব্ল্যাক সী-র তীরে নিজের বাগান বাড়িতে নিয়ে এলেন মাকে। সুইমিং পুল সহ বিরাট একটা ভিলা; প্রাইভেট বীচ আছে, এখানে চাকর-বাকরের সংখ্যাও বেশি, আরাম-আয়েশের আরো ব্যাপক আয়োজন। কিন্তু হলে কি হবে, এত কিছু দেখেও খুশি হলেন না মা। 

এরপর নিজের জিল লিমোসিনে চড়িয়ে মাকে ব্রেজনেভ নিয়ে এলেন নিজস্ব হান্টিং লজে। সুদৃশ বনভূমির মাঝখানে ওটাকে একটা রাজপ্রাসাদের মতই দেখাচ্ছে। আগ্নেয়াস্ত্র, কুকুর, আসবাবপত্র অনেক কিছুই দেখার আছে। 

মাকে সব দেখালেন ব্রেজনেভ। কিন্তু মা নির্বিকার। শেষ পর্যন্ত ব্যাকুল সুরে জনাতে চাইলেন ব্রেজনেভ, 'মা, মা, তুমি কিছু বলছ না কেন? আমার এতসব দেখে তুমি খুশি হওনি? ছেলের জন্যে তোমার গর্ব হচ্ছে না?' 

এতক্ষণে মুখ খুললেন মা, 'সবই খুব সুন্দর, লিওনিদ। কিন্তু ভাবছি কম্যুনিস্টরা যদি ফিরে আসে তখন তুই কি করবি!'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন