ছাত্রঃ স্যার, আমি কি একটি প্রশ্ন করতে পারি?
শিক্ষকঃ হ্যাঁ, কর।
ছাত্রঃ আপনি ফ্রিজের ভিতর একটি হাতি রাখতে পারবেন?
শিক্ষকঃ এটা অসম্ভব কাজ।
ছাত্রঃ না, স্যার। খুবই সহজ। শুধু ফ্রিজ খুলবেন আর হাতিটিকে রেখে দিবেন। আমার আরেকটি প্রশ্ন আছে! করবো স্যার?
শিক্ষকঃ ঠিক আছে, কর।
ছাত্রঃ ফ্রিজের ভিতর একটি গাধা রাখতে পারবেন?
শিক্ষকঃ খুব সহজ। ফ্রিজ খুলো আর রেখে দাও।
ছাত্রঃ হয়নি স্যার। আগে ফ্রিজ খুলে হাতিটি বের করতে হবে, তারপর গাধা রাখতে হবে।
শিক্ষকঃ ওহ ... আচ্ছা!!
ছাত্রঃ স্যার, আরেকটা প্রশ্ন করতে পারি?
শিক্ষকঃ কর।
ছাত্রঃ যদি সব প্রাণীই সিংহের জন্মদিনের পার্টিতে যায়, আর শুধু একটি প্রাণী হারিয়ে যায় তাহলে হারিয়ে যাওয়া প্রাণীটি কোনটি হতে পারে?
শিক্ষকঃ অবশ্যই সিংহ! কারণ সে আর সমস্ত প্রাণীকেই খেয়ে ফেলবে।
ছাত্রঃ না স্যার, প্রাণীটি হচ্ছে গাধা। কারণ সে এখনো আপনার ফ্রিজের ভিতরে।
শিক্ষকঃ তুমি আমার সাথে মজা করছ?
ছাত্রঃ তোবা তোবা স্যার। আপনার সাথে মজা করার প্রশ্নই উঠে না।
শিক্ষকঃ ঠিক আছে
ছাত্রঃ আমার শেষ প্রশ্নটি করতে পারি, স্যার?
শিক্ষকঃ কর!
ছাত্রঃ কুমির বাস করে এমন একটি নদী আপনি সাঁতরে পার হতে পারবেন?
শিক্ষকঃ কোন উপায় নেই, অবশ্যই নৌকা দিয়ে পার হতে হবে।
ছাত্রঃ না স্যার, আপনি সাঁতার কেটেই পার হতে পারবেন। কারণ গাধা বাদে সমস্ত প্রাণীই সিংহের জন্মদিনের পার্টিতে গিয়েছে।
শিক্ষক বেচারা এবার বেহুঁস।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন