Bangla Jokes No. 10184: ভাগ্যবানের বউ মরে

এক লোক নতুন শহরে এসেছে। ঘুরতে-ঘুরতে একটি রাস্তার সামনে গিয়ে দাঁড়াল লোকটি। তখন অনেক বড় এক মিছিল আসলো। এত বড় মিছিল সে আগে কখনও দেখেনি।

মিছিলের এক লোককে সে জিজ্ঞেস করল, "ভাই, এটা কিসের মিছিল?" তখন সে তাকে সবার সামনের লোকটির সাথে কথা বলতে বলল।
Funny smiling emoji to more amuse the readers of this Bangla Joke

অনেকক্ষন হেঁটে সে সবার সামনের লোকটির দেখা পেল। লোকটি একটি কুকুর নিয়ে হাঁটছে আর তার সামনে কিছু লোক একটা লাশ বহন করছে।

তার কাছ থেকে লোকটি জানতে পারলো লাশটি কুকুরের মালিকের বউয়ের এবং বউটি মারা গেছে সেই কুকুরের কামড়েই।

গ্রাম্য লোকটি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, "ভাই, কুকুর কামড়ানোর কত দিনের ভিতর আপনার স্ত্রী মারা যায়?"

কুকুর ওয়ালা "একদিন পর। "

তারপর সে বলল, "ভাই, আমাকে একদিনের জন্য আপনার কুকুরটা ধার দিতে পারবেন?"

"ধার নিবেন? ঠিক আছে, লাইনের শেষে গিয়ে দাঁড়ান," কুকুর ওয়ালার সরল উত্তর।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন