Bangla Jokes No. 10186: নবম চুটকি সংগ্রহ

চুটকি নং-৪৩
মেয়েঃ তুমি বিয়ের সময় আমার বাবার কাছ থেকে কী কী উপহার নিবে?
ছেলেঃ বেশি কিছু না, শুধুমাত্র টয়লেট বানানোর জন্য ৫০ হাজার টাকা নেব!
মেয়েঃ কী! টয়লেট বানানোর জন্য?
ছেলেঃ হ্যাঁ, বিয়ের পর তুমি যদি খোঁটা দিয়ে বল আমার বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছো, তাহলে আমি বলবো, তোমার বাবার টাকায় আমি হাগি-মুতি।
This funny emoji is used to more entertain the readers of these Bangla Jokes.
https://hasizine.blogspot.com

চুটকি নং-৪৪
১ম দোস্তঃ তুই কখনো ডেটল সাবান দিয়ে গোসল করবি না।
২য় দোস্তঃ কেন?
১ম দোস্তঃ ডেটল সাবান জীবানু মেরে ফেলে। আর আমি তোকে মরতে দিতে পারিনা।
২য় দোস্তঃ শালা, আমাকে দেখে তোর জীবানু মনে হয়?

চুটকি নং-৪৫
শ্বাশুড়িঃ বৌমা, এখানে যা খুশী তা করা যাবে না। এটা তোমার বাবার বাড়ি না।
বৌমাঃ এটা আপনারও বাবার বাড়ি না!!

চুটকি নং-৪৬
ছেলেঃ বাবা, আপার বিয়ে হয়ে গেল। এবার আমাকেও বিয়ে করাও।
বাবাঃ হারামজাদা, বৌকে খাওয়াবি কী?
ছেলেঃ কেন আপা বাড়িতে থাকতে যা খেত সেটাই খাবে আমার বউ!!

চুটকি নং-৪৭
নেতাঃ আপনারা কে? আপনাদের পায়ে কাদা কেন?
কৃষকঃ আমরা কৃষক। জমিতে কাজ করি তাই।
নেতাঃ সামনের বার আমরা ক্ষমতায় গেলে আপনাদের পুরো জমিতে টাইলস লাগিয়ে দিবো।

এই চুটকি গুলো সংগ্রহ করেছেন: এডমিন (হাসিজিন)।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন