Bangla Jokes No. 10189: একি অসুস্থ সমাজ

অফিস থেকে বাড়ি ফিরছিলাম। হোয়াটসঅ্যাপ দেখতে দেখতে। ভুল করে কখন যে পাশের বাড়িতে ঢুকে পড়েছি বুঝতেই পারিনি। আশ্চর্য্য! সেই বাড়ির ভাবি আমাকে এক কাপ চাও দিয়ে গেল। সিরিয়াল দেখার ঘোরে বুঝতেই পারেনি যে আমি তার স্বামী না। সিরিয়াল দেখতে দেখতে চা খাচ্ছিলাম। সেই বাড়ির কর্তা ঘরে ঢুকে আমাকে দেখেই “স্যরি, ভুল বাড়িতে ঢুকে পড়েছি” বলেই ফেসবুক দেখতে দেখতে আবার বাইরে চলে গেল।
This funny picture is used to illustrate this Bangla Jokes.