একটি কুমিরের খামারে একটি কোম্পানীর বার্ষিক বনভোজন চলছে। এক পর্যায়ে কোম্পানীর চেয়ারম্যান মজা করে ঘোষণা করলেন, কোন কর্মচারী যদি কুমিরে ভরা এই পুকুরে সাঁতার কেটে ওপারে গিয়ে জীবন নিয়ে বেঁচে উঠতে পারে তাহলে তাকে ৫ মিলিয়ন ডলার পুরস্কার দেয়া হবে। আর যদি সে মারা যায় (মানে কুমিরের খাদ্য হয়) তাহলে তার পরিবারকে ২ মিলিয়ন ডলার দেয়া হবে।
কিন্তু এত বড় পুরস্কার ঘোষণার পরেও দীর্ঘক্ষণ কেউই চ্যালেঞ্জ নেয়ার সাহস করেনি। তারপর হঠাৎ একজন কর্মচারী পুকুরে ঝাঁপিয়ে পড়ল। তার সম্ভাব্য মৃত্যুর কথা ভেবে পুকুর-পাড়ে দাঁড়ানো সবাই আফসোস করতে লাগল।
কিন্তু লোকটির মায়ের দুধের জোড় আছে বলতে হবে। সৌভাগ্যক্রমে সে অক্ষত অবস্থায় পুকুরটি পার হতে সক্ষম হয়।
সবাই যখন তার সাহসের তারিফ করছে তখন সদ্য মিলিওনেয়ার বনে যাওয়া লোকটি কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে উঠে “কোন হারামজাদা আমাকে ধাক্কা দিয়েছিল!?”
* মজার ও দুঃখের বিষয় তার স্ত্রীই তাকে ধাক্কা মেরেছিলেন। আর সেদিন থেকেই এই প্রবাদটির সৃষ্টি হয় যে ”প্রত্যেক পুরুষের সফলতার পিছনে একজন নারীর হাত থাকে।”
কিন্তু এত বড় পুরস্কার ঘোষণার পরেও দীর্ঘক্ষণ কেউই চ্যালেঞ্জ নেয়ার সাহস করেনি। তারপর হঠাৎ একজন কর্মচারী পুকুরে ঝাঁপিয়ে পড়ল। তার সম্ভাব্য মৃত্যুর কথা ভেবে পুকুর-পাড়ে দাঁড়ানো সবাই আফসোস করতে লাগল।কিন্তু লোকটির মায়ের দুধের জোড় আছে বলতে হবে। সৌভাগ্যক্রমে সে অক্ষত অবস্থায় পুকুরটি পার হতে সক্ষম হয়।
সবাই যখন তার সাহসের তারিফ করছে তখন সদ্য মিলিওনেয়ার বনে যাওয়া লোকটি কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে উঠে “কোন হারামজাদা আমাকে ধাক্কা দিয়েছিল!?”
* মজার ও দুঃখের বিষয় তার স্ত্রীই তাকে ধাক্কা মেরেছিলেন। আর সেদিন থেকেই এই প্রবাদটির সৃষ্টি হয় যে ”প্রত্যেক পুরুষের সফলতার পিছনে একজন নারীর হাত থাকে।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন