এক ইহুদি যুবকের আঙুলে একটা দামি হীরের আংটি দেখে তার বন্ধু জানতে চাইল, 'এত সুন্দর আংটি কবে কিনলে? হীরেটাও মনে হচ্ছে খুব দামি। কত দিয়ে কিনলে?'
'পাঁচ হাজার ডলার। ''এত ডলার কোথায় পেলে?'
'গত সপ্তাহে আমার বাবা মারা গেছেন। মরার আগে তিনি আমাকে দশ হাজার ডলার দিয়ে বলেছিলেন, আমি যেন পাঁচ হাজার ডলার দিয়ে তার দেনা শোধ করি, আর বাকি পাঁচ হাজার ডলার দিয়ে তার কবরটা পাকা করে দিই। কিন্তু আমি পাঁচ হাজার ডলার দিয়ে এই আংটিটা কিনেছি আর বাকিটা দিয়ে সুদের কারবার শুরু করেছি। '
'পাওনাদাররা এলে কী করবে?'
'কী আর করব, বাবার কবর দেখিয়ে বলব, যাকে ধার দিয়েছিলে তার কাছে যাও, সেই দেবে।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন