চাপাবাজ নেতা
ভোটের আগে এক নেতা মঞ্চে উঠে বক্তব্য দিচ্ছেন। বক্তব্য তো না শুধু বিশাল বিশাল প্রতিশ্রুতি দিচ্ছেন। রাস্তা-ঘাট, মার্কেট, স্টেডিয়াম, স্কুল-কলেজ, কোন কিছুই বাদ দিচ্ছেন না। সবই বানিয়ে দিবেন।
তখন তার পিএস তাকে বললো, 'স্যার, আপনি যে এতকিছু
দিবো বলছেন পারবেন সব বানিয়ে দিতে?' তখন নেতার সরল উত্তর, 'আরে বোকা, ওরা তো নেয়ার
জন্য আসেনি, শোনার জন্য এসেছে।'
এরপর আবারো তিনি প্রতিশ্রুতি ফূলঝরি ঝাড়তেই
থাকলেন। এক পর্যায়ে বলে বসলেন, 'আমি এই এলাকার নদীর উপর একটা ব্রিজ বানিয়ে
দিবো।'
আবারও তার পিএস বললো, 'স্যার, এই এলাকায় তো কোন
নদী নেই।' তখন নেতা আরো গলা চরিয়ে বললেন, 'নদী নেই তো কী
হয়েছে। দরকার হলে নদী খুঁড়ে তারপর ব্রিজ বানিয়ে দিবো। '
চাপাবাজ রিক্সাওয়ালা
এক ভদ্রলোক শাপলা চত্বর থেকে দৈনিক বাংলা মোর যাবেন। রিক্সাওয়ালাকে ডেকে বললো, 'মামা, যাবেন?'
রিক্সাওয়ালাকে বললো, 'যাবো। '
'ভাড়া কত?'
'৫০ টাকা'
কী কও মিয়া? এখান থেকে দাঁড়িয়েই দৈনিক বাংলা মোর
দেখা যায়। তার ভাড়া এতো?
রিক্সাওয়াল তখন বললো, "এখান থেকে তো চাঁদও
দেখা যায়। আপনাকে আমি পাঁচশ টাকা দিবো। আমাকে চাঁদের দেশে নিয়ে যাবেন?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন