Bangla Jokes No. 10141: আইন্সটাইন ও তার ড্রাইভার

Bangla Jokes | Bangla Koutuk | Bangla Funny Jokes | BD Jokes | Jokes Bangla 

বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইন্সটাইন তখন তার বা আপেক্ষিকতার ত্বত্ত্বের জন্য অনেক বিখ্যাত।  তখন বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান সম্মেলনে তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে তার ত্বত্ত্ব সম্পর্কে জানার জন্য।

আইন্সটাইনের একটা গাড়ি ছিলো।  আর সেই গাড়ি তিনি নিজেই চালাতেন আবার মাঝে মাঝে তার ড্রাইভারও চালাতো।  সেই গাড়িতে করেই তিনি বিভিন্ন জায়গায় যেতেন।
Funny emoji to better entertain the readers of this Bangla Joke

তো একবার এক সম্মেলনে তাকে ডাকা হল।  যখন তিনি সম্মেলন স্থলে পৌঁছালেন তখন সৌভাগ্য বা দুর্ভাগ্যবসত তিনি নিজেই ড্রাইভ করছিলেন আর তার ড্রাইভার গাড়ির পিছন দিকে বসে ছিল।

সেখানকার বেশির ভাগ লোকই আইন্সটাইনকে আগে থেকে চিনতো না।  সবাই মনে করল, গাড়ির পিছনে বসা ব্যক্তিটিই হয়তো আইন্সটাইন।  সবাই তাকে ঘিরে ধরল আপেক্ষিকতার ত্বত্ত্বের ব্যাপারে দুই-একটি কথা বলার জন্য।  তখন সে উত্তর দিল, 'এটা কোন ব্যাপার হল! আমার ড্রাইভারই এ ব্যাপারে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পারবে।

আইন্সটাইন মুচকি হেসে সম্মেলন কক্ষে প্রবেশ করলেন এবং আপেক্ষিকতার ত্বত্ত্ব সম্পর্কে সব রকম প্রশ্নের উত্তর দিলেন।  তখন সেখানকার উপস্থিত সবাই তাজ্জব হয়ে বনে গেলেন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন