Bangla Jokes No. 10148: পায়ে ব্যাথা তাই চিঠি লিখতে পারবো না

Nasiruddin Hozza | Bangla Jokes | Bangla Koutuk | Bangla Funny Jokes | BD Jokes | Jokes Bangla 

একদিন নাসিরুদ্দিন হোজ্জার নিকট তার এক প্রতিবেশি এসে তাকে একটি চিঠি লিখে দিতে বলল।  কিন্তু, তখন তার মনটা ছিল খারাপ।   তাই চিঠি না লিখে দিয়েই কিভাবে প্রতিবেশীকে ভাগিয়ে দেয়া যায় তার ফন্দি খুঁজতে লাগল। 
Funny emoji to better entertain the readers of this Bangla Joke

শেষমেষ বলল, 'ভাই, আমার পায়ে ব্যাথা।  আমি লিখতে পারবো না।'

তখন তার প্রতিবেশী বলল, 'ভাই, আপনি তো চিঠি লিখবেন হাত দিয়ে। পায়ে ব্যাথা থাকলে সমস্যা কি?"

তখন নাসিরুদ্দিন হোজ্জা বলল, 'আমার হাতের লেখা এত খারাপ যে যার নিকট চিঠি পাঠাবেন সে কিছুই বুঝতে পারবে না।  আমাকে চিঠির সাথে যেয়ে তাকে বুঝিয়ে দিয়ে আসতে হবে। '

তখন প্রতিবেশীর আর কিছুই বলার থাকল না।  সে চুপচাপ কেটে পড়ল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন