Bangla Jokes No. 10149: কাকের সংখ্যা কত?

একদিন নাসিরুদ্দিন হোজ্জাকে প্যাঁচে ফেলে জব্দ করার উদ্দেশ্যে রাজা তাকে জিজ্ঞেস করল, 'আচ্ছা হোজ্জা, বলত এ রাজ্যে মোট কত গুলো কাক আছে?'

সে কিছুক্ষন চুপ করে থাকল।  তখন রাজা ভাবল, নাসিরুদ্দিন বলবে সে এ প্রশ্নের উত্তর দিতে পারবেনা। 

তারপর হঠাৎ নাসিরুদ্দিন হোজ্জা বলে উঠল, 'রাজা মশাই, এ রাজ্যে মোট দশ লক্ষ পঞ্চাশ হাজার ছয় শত ছিয়াশিটি কাক আছে। '
Funny emoji to better entertain the readers of this Bangla Joke

রাজা বলল, 'তুমি শিওর হচ্ছ কিভাবে?'

হোজ্জা বলল, 'আমি গুনে দেখেছি। '

রাজা: 'সেটা কিভাবে সম্ভব? এত গুলো কাক কি কখনও গোণা যায়?"

হোজ্জা: 'বিশ্বাস না হলে আপনি নিজে গুনে দেখতে পারেন। '

রাজা: 'কিন্তু যদি গুনে দেখি তুমি যা বললে তার চাইতে বেশি কাক আছে তাহলে কী হবে?'

হোজ্জা: 'যদি গুনে দেখেন কাকের সংখ্যা বেশি তাহলে ভাববেন কিছু কাক অন্য রাজ্য থেকে বেড়াতে এসেছে। '

রাজা: 'আর যদি কম হয়?'

হোজ্জা: 'তাহলে ভাববেন কিছু কাক এ রাজ্য থেকে অন্য রাজ্যে বেড়াতে গেছে।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন