Bangla Jokes No. 10150: হাতির পিঠে হাতি

ছোটবেলাতেই গোপাল ভাঁড়ের বুদ্ধির বহিঃপ্রকাশ ঘটেছিল।  ছোটবেলায় একবার তিনি তার মায়ের হাত ধরে বাইরে বেড়াতে গিয়েছিলেন।
Funny emoji to better entertain the readers of this Bangla Joke

হাঁটতে হাঁটতে তারা হঠাৎ আশ্চর্য হয়ে দেখল ইয়া মোটা, বিশাল ভুঁড়ি ওয়ালা এক জমিদার একটি বিশাল হাতির পিঠে সওয়ার হয়েছে।

গোপালের মা জমিদারের হাতিটা দেখিয়ে গোপালকে বললেন, "দেখ গোপাল! কত বড় একটা হাতি!"

কিন্তু গোপালের মায়ের চোখে পড়েনি যেটা সেটা গোপালের চোখে পড়ল। তার মনে হল যেন হাতির পিঠে আরেকটা হাতি বসে আছে।

তাই সে বলল, "মা তুমি কোন হাতিটা দেখতে বলছ? যেটা বসে আছে না যেটা হাঁটছে?  তার কথা শুনে আশেপাশের লোকজন হাসিতে ফেটে পরল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন