বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা (বক্সার) মোহাম্মদ আলীর নাম শুনেননি এমন লোক খুব কমই আছে। তিনি একবার ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বিমানে চড়ে নিউ ইয়র্ক থেকে লস এঞ্জেলেস যাচ্ছিলেন।
বিমান টেক অফ করার আগের মুহূর্তে এয়ার হোস্টেস অর্থাৎ বিমানবালা দেখতে পেলেন মোহাম্মদ আলীর সিট বেল্ট বাঁধা নেই। বিমানবালা বিনয়ের সাথে তাকে সিট বেল্ট বাঁধতে বললেন।
কিন্তু তিনি সিট বেল্ট না বেঁধে উল্টো বললেন, আমি সুপারম্যান। আর সুপারম্যানদের সিট বেল্ট বাঁধা লাগে না।
তখন বিমানবালা মুচকি হেসে বললেন, স্যার, সুপারম্যানদের উড়ার জন্য তো বিমানও লাগে না।
এরপর আর কোন কথা না বলে মোহাম্মদ আলী এক গাল হেসে নিয়ে চুপচাপ সিট বেল্ট বেঁধে ফেললেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন