Bangla Jokes No. 10155: ষষ্ঠ চুটকি সংগ্রহ

চুটকি নং-২৬ 
প্রশ্নঃ কোন জিনিষ অন্যকে দেয়ার পর আপনাকেই রক্ষা করতে হয়?
উত্তরঃ প্রতিশ্রুতি

চুটকি নং-২৭ 
প্রশ্নঃ টাকা আর দাড়ির মধ্যে সম্পক কী?
উত্তরঃ দুটোই কামাতে হয়।
Funny emoji to better entertain the readers of this Bangla Joke

চুটকি নং-২৮
প্রশ্নঃ কোন গ্রামে মাটি নাই?
উত্তরঃ কিলোগ্রাম। 

চুটকি নং-২৯
প্রশ্নঃ কোন দেশে মানুষ নাই?
উত্তরঃ সন্দেশ।

চুটকি নং-৩০ 
প্রশ্নঃ কোন জিনিষ কাটলে বড় হয়?
উত্তরঃ গর্ত

চুটকি নং-৩১
প্রশ্নঃ কোন জিনিষ টানলে ছোট হয়?
উত্তরঃ সিগারেট

চুটকি নং-৩২
প্রশ্নঃ কোন প্রশ্নের উত্তর সবসময় না হয়?
উত্তরঃ আপনি কি ঘুমিয়ে গেছেন?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন