Bangla Jokes | Bangla Koutuk | Bangla Funny Jokes | BD Jokes | Jokes Bangla
পরকালে জাহান্নামে পাপীদের শাস্তি দেয়া হচ্ছে। বড় বড় কড়াইয়ের নীচে আগুন দিয়ে গরম তেল ফুটানো হচ্ছে আর সেই ফুটন্ত তেলে পাপীদের মাছ ভাজা করে ভাজা হচ্ছে।
একেক দেশের পাপীদের একেকটা কড়াইয়ে ভাজা হচ্ছে। প্রতিটা কড়াইয়ে দেশের নাম লেখা আছে; যেমন, কোন কড়াইয়ে লেখা আছে বাংলাদেশ, কোনটায় ভারত, কোনটায় পাকিস্তান; এভাবে জাপান, আমেরিকা, ইংল্যান্ড, ইত্যাদি। এভাবে বিশ্বের সব দেশের জন্যই সেখানে একটি করে কড়াই আছে আর সেখানে সে দেশের পাপীদের শাস্তি দেয়া হচ্ছে।
পাপীরা শাস্তি হতে বাঁচার জন্য কড়াই থেকে পালানোর চেষ্টা করছে। কিন্তু কেউ যেন পালাতে না পারে তার জন্য প্রতিটি কড়াইয়ের চারদিকে ফেরেস্তারা হাতে বাঁশ নিয়ে পাহাড়ায় আছে। যখনই কেউ কড়াই থেকে মুখটা বাহির করছে, তখনই ফেরেস্তারা বাঁশ দিয়ে বারি মেরে কড়াইয়ের ভিতরে ফেলে দিচ্ছে।
তো এক জাপানি পাপী কষ্ট-মষ্ট করে কোনভাবে তার মাথাটা কড়াই থেকে একটু উঁচু করতে পারে। আর তখনই সে দেখে বাংলাদেশের কড়াইয়ে কোন পাহাড়া নেই।
কী ব্যাপার? সে জিজ্ঞাসা করল তার নিকটবর্তী পাহাদার ফেরেস্তাকে। তখন সেই ফেরেস্তা বলল, বাংলাদেশের কড়াইয়ে কোন পাহাড়ার দরকার নেই। তাই সেখানে কোন পাহাড়া নেই।
তখন উক্ত জাপানী পাপী বলল, বাংলাদেশের পাপীরা নিশ্চয় কোন দুর্নীতি করেছে। তারা পূর্বের জগতেও দুর্ণীতিতে চ্যাম্পিয়ন ছিল। হয়তো তারা এই পরকালেও দুর্নীতি করে কড়াই থেকে পলায়ন করেছে।
পাহাদার ফেরেস্তা তখন বলল, তুমি যা ভাবছো আসলে তা নয়। বাংলাদেশের পাপীরা কড়াইয়েই আছে এবং তোমাদের মতই ভাজা ভাজা হচ্ছে।
কিন্তু জাপানী পাপী চ্যালেঞ্জ করে বসল। তখন সেই ফেরেস্তা সৃষ্টিকর্তার অনুমতি নিয়ে তাকে বাংলাদেশের কড়াইয়ের কিনারায় নিয়ে গেল। তখন সে দেখতে পেলো, হই হুল্লোর করে সব বাংলাদেশী পাপীরাই কে কার আগে কড়াই থেকে পালাবে সেই চেষ্টা করছে। কেউ কাউকে সাহায্য করছে না। কিন্তু কেউ যখনই মাথাটা কোন রকমে কড়াইয়ের বাইরে বের করছে তখনই অন্যরা সবাই মিলে তার দুই ঠ্যাং ধরে তাকে টেনে নামিয়ে দিচ্ছে আর বলছে, শালা আমাদের রেখে একাই পালাবি?
জাপানী পাপী ভেবেছিল বাংলাদেশের কড়াই খালি দেখতে পাবে আর সেই সুবাদে তারাও মুক্তি পাবে। কিন্তু উক্ত দৃশ্য দেখে সে হতাশ হয়ে নিজের কড়াইয়ে ফিরে চলল আবার আগের মত মাছ ভাজা হওয়ার জন্য।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন