বিজ্ঞানী নিউটনের একটি পোষা কুকুর ও একটি বিড়াল ছিল। তিনি কুকুর ও বিড়াল দুটিকে খুবই ভালবাসতেন। তাঁর গবেষণাগারে তিনি যখন গবেষণা করতেন তখন প্রায়ই কুকুর ও বিড়াল দুটো যাওয়া আসা করতো। বার বার দরজা খোলা ও বন্ধ করার জন্য তার গবেষণায় ব্যাঘাত ঘটতো।
তার গবেষণায় যেন ব্যাঘাত না ঘটে আবার কুকুর ও বিড়াল দুটোও যেন নির্বিঘ্নে তার নিকটে যাওয়া আসা করতে পারে এমন একটা উপায় বের করার মনস্থ করলেন। অবশেষে উপায় বের করলেন যে দরজার পাশে দেয়ালে কুকুরের জন্য একটি বড় ফুটো আর বিড়ারের জন্য আরেকটি ছোট ফুটো করতে হবে।
এবার তিনি একজন রাজমিস্ত্রী ডেকে আনলেন এবং তার পরিকল্পনার কথা তাকে জানালেন। তখন রাজমিস্ত্রী বলল, 'স্যার, দুটো ফুটো করার কী দরকার? একটা বড় ফুটো করলেই তো হয়; সেখান দিয়েই তো কুকুর ও বিড়াল দুটোই যাওয়া-আসা করতে পারবে।'
বিজ্ঞানী নিউটন একটু লজ্জিত হয়ে মুচকি হাসলেন আর বললেন, 'তবে তাই করুন, মিস্ত্রি সাহেব।'

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন