Bangla Jokes No. 10158: হিউম ও হভেলের মধ্যে কড়াই-যুদ্ধ

হ্যামিল্টন হিউম (Hamilton Hume) এবং উইলিয়াম হভেল (William Hovell) হচ্ছেন অস্ট্রেলিয়ার সবচেয়ে গুনী (!?) অভিযাত্রী যারা ইতিহাসে হাসির পাত্র হয়ে রয়েছেন।

তারা দুজন একসঙ্গে অস্ট্রেলিয়া মহাদেশ অভিযানে বের হন। এক পর্যায়ে হিউম মারে নদীতে (Murray River) হভেলকে ফেলে দেয়ার হুমকি দেন। কারণ হভেলের দুর্বল দৃষ্টিশক্তির কারণে তিনি ওয়েস্টার্ন পোর্ট বে (Western Port Bay)-কে কোরিও বে (Corio Bay) বলে ভুল করেন।
Funny emoji to better entertain the readers of this Bangla Joke

যাই হোক, তাদের সমন্বিত অভিযাত্রা চলতে থাকে।  কিন্তু তাদের মধ্যে আবার ঝগড়া বেধে যায়।  তাদের যাত্রা পথে একটি পর্বতমালা (The Great Dividing Range) পরে। হিউম চাচ্ছিলেন পর্বতমালাটাকে পাশ কাটিয়ে যেতে কিন্তু হভেল চাচ্ছিলেন পর্বতের শীর্ষদেশ পারি দিয়ে সোজা পথে চলতে!

এরপর আর একসাথে পথ চলা যায় না।  তারা তাদের তাঁবুটাকে সমান দুই ভাগে ভাগ করেন। কিন্তু তাদের একটি কড়াই ছিল; সেটা কে নিবে এটা নিয়ে তুমুল ঝগড়া বাধে। শেষমেষ তাদের মধ্যে কড়াই নিয়ে রীতিমত হাতাহাতি লেগে যায়। ফলে একজন কড়াইটার হ্যান্ডেল আর অন্যজন কড়াইয়ের হাতাটা পান।

তারপর, যার যার অংশ নিয়ে ভিন্ন পথে তারা তাদের অভিযাত্রা পরিচালিত করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন