মোল্লা নাসিরুদ্দিন হোজ্জা একবার মসজিদ থেকে বের হয়ে দেখলেন, একজন ভিক্ষুক রাস্তার পাশে বসে ভিক্ষা করছে। নাসিরুদ্দিন হোজ্জা তার নিকট গেলে তাদের মধ্যে নিম্নরুপ কথাবার্তা হলঃ
মোল্লাঃ তুমি কি অমিতব্যয়ী?
ভিক্ষুকঃ জ্বি, মোল্লা সাহেব।
মোল্লাঃ তুমি কি চা-কফি খেতে আর আড্ডা দিতে ভালবাস?
ভিক্ষুকঃ জ্বি।
মোল্লাঃ আমার মনে হয় তুমি প্রতিদিন গোসল করতে ভালবাস, তাইনা?
ভিক্ষুকঃ জ্বি।
মোল্লাঃ আমার মনে হয় তুমি বন্ধুদের সাথে মদ খেতে আর মজা করতেও ভালবাস, তাইনা?
ভিক্ষুকঃ জ্বি, আমি এসব করতে ভালবাসি।
তখন মোল্লা মুখে হালকা ঘৃনার সুরে ছি ছি বললেও ভিক্ষুকটাকে এক স্বর্ণমুদ্রা ভিক্ষা দিল।
কয়েক হাত দুরে আরেকজন ভিক্ষুক রাস্তার পাশে বসেছিল। সে তাদের সব কথাবার্তা শুনে ফেলে।
অতএব, মোল্লা তার কাছেও গেল এবং তাদের মধ্যে নিম্নরুপ কথাবার্তা হলঃ
মোল্লাঃ তুমি কি অমিতব্যয়ী?
ভিক্ষুকঃ না, মোল্লা সাহেব।

ভিক্ষুকঃ না।

মোল্লাঃ তুমি কি বন্ধুদের সাথে মদপান করতে আর মজা করতে ভালবাস?
ভিক্ষুকঃ না-না, আমি নামায-রোজা করি আর হিসাব করে খরচ করি। আর এভাবেই সারা জীবন চলতে চাই।
তখন মোল্লা ভিক্ষুকটাকে এক তাম্রমুদ্রা ভিক্ষা দিল।
ভিক্ষুকটা কিছুটা আশ্চর্য হয়ে বললঃ মোল্লা সাহেব, আপনি আমার মত একজন মিতব্যয়ী ও ধার্মিক মানুষকে একটা মাত্র তামার মুদ্রা আর সেই অমিতব্যয়ী লোকটাকে এক স্বর্ণমুদ্রা দিলেন? এটা কি ন্যায়বিচার হল?
"আহা, বুঝো না কেন?" মোল্লা উত্তর দিল, 'তার অভাব তোমার চাইতে বেশি।"

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন