স্যার উইন্সটন চার্চিল (Sir Winston Churchill) ইংল্যান্ডের দুই (১৯৪০-৪৫ ও ১৯৫১-৫৫) বারের প্রধানমন্ত্রী ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি সাহিত্য চর্চাও করতেন। তবে বাংলাদেশের এরশাদ চাচার মতো সাহিত্য চর্চা করতেন না। তিনিই পৃথিবীর একমাত্র রাজনীতিবিদ (ও সরকার প্রধান) যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন।
ভুমিকা থাক। এবার তার জীবনে ঘটে যাওয়া দুটি কৌতুককর ঘটনা বলি।
তখন চার্চিল মুচকি হেসে উত্তর দিলেন, 'আপনার মত সুন্দরি মহিলা যদি আমার স্ত্রী হত তাহলে আমি সানন্দে সেই বিষ পান করতাম।'
ভুমিকা থাক। এবার তার জীবনে ঘটে যাওয়া দুটি কৌতুককর ঘটনা বলি।
(১)
লেডি ন্যান্সি এস্টর (Lady Nancy Astor) নামে এক নারীবাদী নেতৃ নারী-অধিকার বিষয়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিলের সাথে এক মিটিং-এর এক পর্যায়ে তাকে উদ্দেশ্যে বললেন, 'আপনি যদি আমার স্বামী হতেন তাহলে আমি আপনাকে চায়ের সাথে বিষ খাইয়ে মেরে ফেলতাম। 'তখন চার্চিল মুচকি হেসে উত্তর দিলেন, 'আপনার মত সুন্দরি মহিলা যদি আমার স্ত্রী হত তাহলে আমি সানন্দে সেই বিষ পান করতাম।'
(২)
আরেকবার এক নারী খুব বিরক্তি প্রকাশ করে চার্চিলকে বললেন, "আপনি একজন মাতাল।" উত্তরে তিনি বললেন, "হ্যাঁ, আমি মাতাল। আগামীকাল আমি ঠিক হয়ে যাবো। কিন্তু, প্রিয় জনাবা, আপনার আচরণ তখনও কুৎসিত থেকে যাবে যে!"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন