Bangla Jokes No. 10169: মানুষ কি আকাশে উড়ত?

আমার ছয় বছরের বাচ্চা প্রায়ই অদ্ভুত সব প্রশ্ন করে। তাকে নিয়ে একদিন বাসার পাশের রাস্তায় হাঁটছিলাম। হঠাৎ সে একদিন প্রশ্ন করল, 'আব্বু, এসব রাস্তা কে বানিয়েছে?'
Funny emoji to better entertain the readers of this Bangla Joke

আমি বললাম, 'মানুষ বানিয়েছে।'

তারপর সে আবার জিজ্ঞেস করল, 'কেন বানিয়েছে?'

আমি বললাম, 'হাঁটার জন্য। গাড়ি-ঘোড়া চালানোর জন্য।'

তখন সে আবার প্রশ্ন করল, 'তাহলে রাস্তা তৈরির আগে মানুষ কি আকাশে উড়ত?'



এই কৌতুকটি পাঠিয়েছেন মাহিন খান, মোমেনশাহী থেকে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন