Bangla Jokes No. 10171: ইট মারলে, পাটকেল খেতে হয়

স্বর্ণালী পাড় ওয়ালা দুধের মত ধবধবে সাদা ধুতি, লম্বা সিল্কের কোর্তা, ঘাড়ে কাশ্মিরি শাল পড়লেন। এক কথায় রাজকীয় পোষাক পড়ে গোপাল ভাঁড় খুব গুরুত্বপূর্ণ কাজে রওনা হল।

এত সুন্দর সাজে গোপালকে দেখতে পেয়েই পথে এক দুষ্টু লোকের মাথায় দুষ্টামি ভর করল। সে রাস্তার পাশের পুকুর থেকে অনেক খানি প্যাঁক কাদা গায়ে মেখে নিয়ে গোপাল ভাঁড়কে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর বলল, "আরে গোপাল দাদা, এতদিন কোথায় ছিলে? আমার দাদা মৃত্যু সজ্জায় বার বার তোমাকে দেখতে চাইছিল। কিন্তু তুমি একবারও আসলে না।"

Funny emoji to better entertain the readers of this Bangla Joke
গোপাল ভাঁড়ের এত সুন্দর পোষাক নষ্ট হয়ে গেলেও সে মোটেই রাগ করল না। বরং গায়ে লেগে থাকা কাদা হাতে দলা করে নিয়ে সজোরে লোকটার চোখে-মুখে থ্যাবড়া মেরে বসিয়ে দিল। আর মুখে নম্র-ভদ্রভাবে বলল, 'কিছু মনে করো না দাদা, মানুষ মরনশীল। আপনার দাদার মরন ছিল তাই মারা গেছে।'

এদিকে লোকটার অবস্থা খারাপ। কাদা গিলে দম বন্ধ হওয়ার দশা; আবার চোখও অন্ধ প্রায়। সে দৌরে আবার পুকুরে গেল। তারপর চোখে-মুখে পানি দিয়ে কিছুটা স্বস্তি ফিরে পেয়ে বলল, 'একি করলেন, গোপাল দাদা?'

তখন গোপাল স্বাভাবিক গলায় বলল, 'দাদা, জানো না ইটটি মারলে, পাটকেলটি খেতে হয়?' এটা বলেই গোপাল দ্রুত সেখান থেকে প্রস্থান করল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন