Bangla Jokes No. 10170: বউকে ভয় পায় না কে?

এক রাজা মশায় বউকে ছাড়া আর কাউকেই ভয় পান না। তো সেই রাজার হঠাৎ দেখতে ইচ্ছা হল তাঁর দেশের কতজন পুরুষ তাদের বউকে ভয় পান না।

সেই অনুযায়ী প্রতিটি বাড়ির পুরুষদের খালি ময়দানে হাজির করা হল। মাঠের মাঝ বরাবর একটি লম্বা দাগ টানা হল।

Funny emoji to better entertain the readers of this Bangla Joke
তারপর ঘোষণা দেয়া হল, যারা তাদের বউকে ভয় পায়, তারা যেন মাঠের ডানদিকে সরে যায়। মুহুর্তে প্রচুর শোরগোল শোনা গেল। সবাই মাঠের ডানদিকে সরে গেছেন।

দেখা গেল বউকে ভয় পায় না শুধু একজন। হালকা পাতলা গড়নের একজন শুধু ঠাঁয় দাঁড়িয়ে আছে।

রাজা খুব খুশি হলেন এবং তাকে তাঁর কাছে ডাকলেন। তারপর বললেন, 'সাবাস! যাক অন্তত একজনকে পাওয়া গেল যে বউকে ভয় পায় না। '

রাজার কাছে এসে লোকটি বলল, 'রাজা মশায়, অতশত বুঝি না। সবাই যেদিকে যায় সেদিকে যেতে আমার বউ মানা করেছে, তাই আমি ওদিকে যায়নি।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন