Bangla Jokes No. 10172: জান্নাতে গেলে ব্যবসা সামলাবে কে?

(১)
এক শিক্ষক ক্লাসে ধর্ম বিষয়ে পাঠদান করছেন।  এক পর্যায়ে তিনি ছাত্রদের মধ্যে যারা বেহেস্তে যেতে চায় তাদের হাত ওঠাতে বললেন।  একজন ছাড়া আর সবাই হাত তুলে জানাল তারা বেহেস্তে যেতে চায়।  একজন হাত না তোলায় শিক্ষক অবাক হয়ে জানতে চাইলেন, 'কি ব্যাপার, তুমি হাত তুললে না যে; তুমি বেহেস্তে যেতে চাও না?'

Funny emoji to better entertain the readers of this Bangla Joke
'না স্যার,' ছেলেটি উত্তর দিল, 'আমার বেহেস্তে যাওয়া চলবে না। '

'কী আশ্চর্য! তুমি বেহেস্তে যেতে চাও না কে বল তো দেখি?'

'কাল রাতে আমার আব্বা বলেছেন, আমাদের ব্যবসাটা নাকি জাহান্নামে যেতে বসেছে।  এখন আমি যদি বেহেস্তে যাই তো ব্যবসা সামলাবে কে?' ছেলেটির সাবলিল উত্তর। 

শিক্ষক বুঝতে পারলেন।  তারপরও প্রশ্ন করলেন, 'তুমি ইহুদি?'

'জ্বি, স্যার।'

(২)
শিক্ষক ক্লাসে ছাত্রদেরকে প্রশ্ন করলেন, "বলো তো মওসুম কয়টি?" এক ইহুদি ছাত্র তড়িৎ দাঁড়িয়ে বলল, "স্যার, মওসুম দুটি, তেজি মওসুম আর মন্দা মওসুম। তেজি মওসুমে জিনিসপত্রের দাম খুব বেড়ে যায়, মুনাফাও বেশি হয়। আর মন্দা মওসুমে দাম পড়ে যায়, মুনাফাও কম হয়।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন