(১)
অনেক দেরি করে ট্রেন আসলো স্টেশনে। চারদিকে প্রচন্ড ভীর। অনেক কষ্ট করে এক লোক মাথায় একটা চালের বস্তা নিয়ে ট্রেনে উঠল। ট্রেন চলতে শুরু করল কিন্তু লোকটি চালের বস্তা মাথা থেকে নামায় না।সবাই ব্যাপারটা খেয়াল করছে। কিন্তু কেউ কিছু বলছে না। শেষে বিরক্ত হয়ে পাশের লোকটা বলল, "ভাই, বস্তাটা মাথা থেকে নামিয়ে রাখেন!" তখন লোকটি বলল, "না জ্বি ভাই, আমি তাড়াতাড়ি করছি।"
(২)
এক লোক বাড়ি কিনতে গেল। সে ভিতরে-বাহিরে সবকিছু ভালমত দেখল। দেখার পর, বাড়ির বর্তমান মালিক জিজ্ঞাসা করল, "ভাই, কেমন দেখলেন?""ভাই, সবকিছুই ঠিক আছে। কিন্ত বাড়িটা রেললাইনের পাশে। রাতের বেলা ট্রেন গেলে ঘুম ভেঙ্গে যাবে।'
"আরে ভাই, এটা কোন ব্যাপারই না। কয়েক দিন পরেই অভ্যাস হয়ে যাবে। "
"ঠিক আছে। তাহলে কয়েক দিন পরেই বাড়িটা কিনি!"
কৌতুক দুটি পাঠিয়েছেন জাকির রায়হান চাঁপাই নবাবগঞ্জ থেকে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন