Bangla Jokes No. 10179: মনের পাপ বড় পাপ

দুই জন বৌদ্ধ ভিক্ষু এক গহীন জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে তারা এক খরস্রোতা খালের সামনে এসে পড়লো। আশেপাশে কোন ব্রিজ নেই আবার কোন নৌকাও নেই।

This smiling face is used to better entertain the readers of this Bangla Joke.
তারা হঠাৎ খেয়াল করলো খালের ধারে একটা মেয়ে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেয়েটা তাদের জানালো এ খালের পানি তেমন গভীর নয়; পায়ে হেঁটেই পাড় হওয়া যায়। কিন্তু গত রাতে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে স্রোত বেশি তাই সে খালটা পাড় হয়ে পারছে না। এজন্য সে বাড়ি যেতে পারছে না। মেয়েটা তাদের কাছে সাহায্য চাইলো। এক সন্ন্যাসী মেয়েটাকে কোলে তুলে খাল পার করে দিল।

অপর সন্ন্যাসী ব্যাপারটা মোটেও স্বাভাবিকভাবে নিতে পারল না। হাঁটতে হাঁটতে খাল থেকে অনেক দুর চলে এসেছে। তারপরও সে ভুলতে পারছে না। শেষ পর্যন্ত সে জিজ্ঞাসা না করে থাকতে পারলো না, "কাজটা তুমি ঠিক করলা?"

"কোন কাজটি?"

"সাহায্য করার নামে একজন অচেনা, অজানা মেয়েকে কোলে তোলা কি ঠিক হয়েছে?"

"আরে তুমি এখনও মেয়েটাকে কোলে নিয়ে আছো? আামি তো খাল পাড় হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে কোল থেকে নামিয়ে দিয়েছি।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন