Bangla Jokes No. 10154: আমি মরার দুইদিন পর আপনি মরবেন

মধ্যযুগে বল্ডাফ (Baldulf) নামক একজন গণক ছিলেন, যার ভবিষ্যদ্বাণী সত্যি হয়ে যেতো।  তিনি একবার এক রাজাকে বললেন আপনার প্রিয় সবচেয়ে প্রিয় উপপত্নি কয়েক দিনের মধ্যেই মারা যাবে।

Funny emoji to better entertain the readers of this Bangla Joke
কয়েকদিন পর সত্যি সত্যিই সেই মহিলা মারা গেল।  রাজা বল্ডাফের উপর প্রচন্ড রেগে গেলেন।  রাজার ধারণা, গণকের ভবিষ্যদ্বাণীর কারণেই তার উপপত্নি মারা গেছে।

রাজা তাকে রাজপ্রাসাদে ডেকে পাঠালেন।  তারপর জানতে চাইলেন, "এবার আমাকে বল, তুমি কখন মারা যাবে। "

বল্ডাফ বুঝতে পারল, সে যে উত্তরই দিক না কেন রাজা তাকে ফাঁসিতে ঝোলাবেনই।  তাই সে চালাকি করে বলল, "রাজা মশাই, আমি কখন মারা সেটা জানি না।  কিন্তু শুধু এটা জানি যে আমার মৃত্যুর দুই দিন পর আপনিও মারা যাবেন। "

এই কথা শুনে রাজা ভয় পেয়ে বল্ডাফকে ছেড়ে দিলেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন